Skip to main content

As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6980

বিবিধ

প্রকাশকাল: 9 Jun 2024

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। আমাদের এখানে আযানের জবাবে আশহাদু আন্না মুহাম্মাদার রসূলুল্লাহ এর পরে সাল্লাল্লাহু আলাইহি সালাম এবং হাইয়া আলাল ফালাহ এর পরে মাশাল্লাহ তায়ালা বলা হয়। এটি কি সহিহ হাদিস দ্বারা প্রমানিত?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, এটা হাদীস দ্বারা প্রমাণিত নয়। রাসূলুল্লাহ সা. বলেছেন, إِذَا سَمِعْتُمُ النِّدَاءَ ، فَقُولُوا كَمَا يَقُولُ الْمُؤَذِّنُ যখন আযান শুনবে তখন মুয়াজ্জিন যা বলবে তোমরা তাই বলবে। সহীহ বুখারী হাদীস নং ৬১১। সহীহ মুসলিম,হাদীস নং ৭২০। সুতরাং মুয়াজ্জিন আযানে যা যা বলবে তার সাথে তাই বলতে হবে, শুধুমাত্র হাইয়্যা আলাস সালাহ ও হাইয়্যা আলাল ফালাহ যখন বলবে তখন জবাবে সেটা না বলে বলতে হবে, لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ উচ্চারণঃ লা হাউলা ওয়ালা কুওয়্যাতা ইল্লা বিল্লাহ। অর্থঃ আল্লাহর সাহায্য ছাড়া (পাপ কাজ থেকে দূরে থাকার) কোনো উপায় এবং (সৎকাজ করার) কোনো শক্তি কারো নেই। সহীহ সহীহ মুসলিম, হাদীস নং ৮৭৬ এটা হচ্ছে আযানের জবাব দেওয়ার পদ্ধতি। আযানের জবাব দেওয়া গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ।