Skip to main content

As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6755

অর্থনৈতিক

প্রকাশকাল: 2 Mar 2024

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমার আব্বু একজন ফার্মেসী ব্যবসায়ী। তিনি রোগী দেখেন এবং ওষুধ বিক্রি করেন। একটি ওষুধের কোম্পানি তাদের পন্য আমাদের কাছে বিক্রি করে যেন আমরা তা রোগীদের কাছে বিক্রি করি।

তারা আমাদের একটা টার্গেট ও দিয়ে থাকে যে একটি নিদ্রিষ্ট পরিমান টাকার ওষুধ বিক্রি করতে পারলে তারা আমাদের কিছু উপহার ও দিয়ে থাকে। যেমন আমরা টিভি ফ্রিজ ও পেয়েছি।

এখন আমার আব্বু তাদের কে বলেছিল যেন তাদের কোম্পানির ওষুধ যেন ওই বাজারের আর কোন দোকানে না দেয়। এর ফলে ওই কোম্পানির ওষুধ গুলোর জন্য রোগীদের আমাদের দোকানে আসতে হয়।

এখন আমার প্রশ্ন হচ্ছে আমার আব্বু ওষুধ বিক্রি করে যে টাকা টা কামাচ্ছেন সেটা কি হালাল হবে কিনা। আমার জানামতে টিভি নেয়াটা জায়েজ হয়নি। কিন্তু ওষুধ বিক্রি করে যে টাকাটা কামিয়েছেন সেটা হালাল কিনা? একটু বিস্তারিত উত্তর দিলে অনেক সুবিধা হত।

ধন্যবাদ

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। টার্গেট পূর্ণ করে বিশেষ সুবিধা নেয়া অন্যায় নয়। কিন্তু অন্য কোন দোকানে বিক্রি করা যাবে না, এই শর্ত দেয়া একদম অগ্রহনযোগ্য। এতে করে সিন্ডিকেট তৈরী হবে, সাধারণ মানুষ ন্যায্য মূল্যে ওষুধ পাওয়া থেকে বঞ্চিত হবে। অনেক সময় এক দোকানে কোন ওষুধ পাওয়া যায় না, আবার অন্য দোকানে পাওয়া যায। শুধু এক দোকানে ওষুধ থাকলে এই অবস্থায় মানুষের কষ্ট হবে।মোটকথা বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে এমন শর্ত সাধারণ মানুষের শুধু ক্ষতিই করবে। তাই এই ধরণের শর্ত দেয়া থেকে অবশ্যই বিরত থাকতে হবে। মানুষের হক নষ্ট করা বড় গুনাহ। যে কোন মূল্যে মানুষের হক নিশ্চিত করতে হবে।